১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত

 

বাংলাপ্রেস ডেস্ক:বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় ৫তম দফার কনস্যুলার সংলাপ স্থগিত হয়েছে। চলতি মাসের ১৭-১৮ নভেম্বর ঢাকায় দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, উভয় দেশ সম্মত হয়েই সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।


২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি