যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে যুক্ত হলো বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশি আমেরিকান মালিকানাধীন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ নাসডাকে তালিকাভুক্ত হয়েছে। ব্যাপক চাহিদার কারণে স্বল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটির দশ মিলিয়নের বেশি শেয়ার বিক্রি হয়ে গেছে। বাংলাদেশি আমেরিকান ড. সাইফুল খন্দকার বিগত কয়েক বছর যাবত চেষ্টা করে যাচ্ছিলেন তাদের কোম্পানি নাসডাকে তালিকাভুক্ত করার জন্য।
গত ১৯ অক্টোবর ফিনটেক ইকো সিস্টেম ডেভলপমেন্ট করপোরেশনের নাম ভেসে ওঠে টাইমস স্কোয়ারে স্থাপিত নাসডাকের বিশাল বিলবোর্ডে। ড. সাইফুল খন্দকার সৃষ্টি করলেন নতুন ইতিহাস। যার সাফল্যে সহজ হবে বিশ্ব বাণিজ্য ও জনজীবন। ড. সাইফুল খন্দকারের এই পথ মোটেও সহজ ছিলো না। বহু বাঁধার সম্মুখীন হয়েছেন। সত্যতা এবং কঠিন পরিশ্রমে আজকে এই পর্যায়ের পৌঁছেছেন তিনি।
প্রথম বাংলাদেশী মালিকানাধীন কোম্পানি হিসাবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার (নাসডাক) অন্তর্ভুক্ত হলো ফিনটেক ইকোসিস্টেম ডেভলপমেন্ট করপোরেশন। গত ১ নভেম্বর সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারের জে সুইটসের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও ড. সাইফুল খন্দকার।
ফিনটেক ইকোসিস্টেম ডেভলপমেন্ট করপোরেশন (এফইডিসি) ১৮৪৫ কোটি টাকার আইপিও করে প্রথম বাংলাদেশি ফাউন্ডেড কোম্পানি হিসাবে ন্যাসডাকে তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে একজন বাংলাদেশির উদ্যোগে গড়ে তোলা একটি আন্তর্জাতিক ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ফিনটেক কোম্পানিরও সূচনা হলো যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে।
সংবাদ সম্মেলনে কোম্পানিটির বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. সাইফুল খন্দকার। এসময় তিনি বাংলাদেশিদের মধ্যে যারা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত তাদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ অক্টোবর ন্যাসডাকে তালিকাভুক্তির পর ফিনটেক ইকোসিস্টেম ডেভলপমেন্ট করপোরেশন এ পর্যন্ত ১৬০ মিলিয়ন ডলারের মুলধন সংগ্রহ করেছে। তিনি জানান, বাংলাদেশি মেধায় তিলে তিলে গড়ে তোলা একটি আন্তর্জাতিক ফিনান্সিয়াল প্রোডাক্ট বাজারে আনবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৫ সালের মধ্যে কমপক্ষে ২৫ থেকে ৩০টি ফিনান্সিয়াল প্রোডাক্ট আন্তর্জাতিকভাবে একটি অবিচ্ছেদ্য ফিনান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মাইকেল এস টমক্রিজেক ও মঞ্জুর হোসেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি