যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামানোর চেষ্টা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য আমদানির ওপর যে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে, তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আমাদের আলোচনা চলছে। ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে।
তবে তিনি সতর্ক করে বলেন যে, এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে, তার ফলে শুল্ক কমার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্যিক চুক্তি হয়নি। তবে এ মাসের শেষে একটি চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির কোনো তারিখ এখনও পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি