৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের মঞ্চে প্রাণ খুলে গাইবেন ন্যান্সি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের মঞ্চে প্রাণ খুলে গাইবেন ন্যান্সি
কৌশলী ইমা: বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছেন না বলে অভিযোগ করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আগামী রবিবার (৮ অক্টোবর) নিউ ইয়র্কের জ্যামাইকার মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিতব্য একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিক। বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক গত সোমবার (২ অক্টোবর) ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ন্যান্সি। আপনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, নানা প্রতিবন্ধকতার কারণে আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আমার মত অনেক শিল্পীদের একই অবস্থা। কোনো দলকে সমর্থন করেন কি এ প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে সমর্থন করেন বলে সরাসরি উত্তর দেন। পাল্টা প্রশ্ন করে ন্যান্সি বলেন আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই। ন্যান্সি আরও বলেন, ১৮ বছর ধরে সঙ্গীত জগতে বিচরণ করছি। কখনো আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। আশা করি এখানে প্রাণ খুলে গান গাইবো। একজন শিল্পী হিসেবেই এখানে আমাকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে। আগামী ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমি হলে তার একক সংগীতানুষ্ঠান রয়েছে। এর মূল আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। উপস্থাপনায় থাকবেন শামসুন্নাহার নিম্মি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি