৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর নিন্দা করেছেন মাইক পেন্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর নিন্দা করেছেন মাইক পেন্স

বাংলাপ্রেস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিজের দেশের মান-মর্যাদা বিক্রি করে অন্য দেশের বাজারে প্রবেশাধিকার রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর নিন্দা করেছেন। পেন্স বলেন যুক্তরাষ্ট্রের অনেকগুলো কোম্পানি চীনের অর্থ ও বাজারের কাছে নত হয়েছে। তিনি বলেন, যে প্রগতিশীল কর্পোরেট সংস্কৃতি মানবাধিকারের অপব্যবহার উপেক্ষা করে তাকে প্রগতিশীল নয় দমনাত্মক সংস্কৃতি বলা উচিৎ।

যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি, ক্রীড়া পোশাক তৈরির কোম্পানি নাইকি এবং ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশনের কথা উল্লেখ করেন।

ওয়াশিংটনের উইলসন সেন্টারে ভাইস প্রেসিডেন্ট পেন্স নাইকে সম্পর্কে বলেন, তারা নিজেদেরকে সামাজিক বিচারের চ্যাম্পিয়ন বলে, কিন্তু হংকং এর ক্ষেত্রে তারা তাদের সামাজিক বিবেক কে প্রাধান্য দিতে পছন্দ করে।

পেন্স বলেন চীনের নামীদামী দোকানগুলো তাদের শেলফ থেকে হিউস্টন রকেটস এর পণ্য সরিয়ে ফেলেছে। হিউস্টন রকেটস এর জেনারেল ম্যানেজার টুইটারে ‘স্বাধীনতার জন্য লড়াই করো, হংকং এর পাশে দাড়াও’ লেখার পর চীনের সরকারের সঙ্গে প্রতিবাদে যোগ দেয় ঐ বিপণী বিতানগুলো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি