৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্টাকির আদালতে বিচারককে গুলি করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের কেন্টাকির আদালতে বিচারককে গুলি করে হত্যা
  নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেচার কান্ট্রি কোর্ট হাউসে বিচারককে গুলি করে হত্যার ঘটনায় এক শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) লেচার কান্ট্রিতে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গ্রেপ্তার ওই শেরিফের নাম শাওন স্টিনেস (৪৩)। বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। বিচারককে একাধিক রাউন্ড গুলি করা হয়েছে। তবে এর পেছনে কী কারণ রয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক্সে এক পোস্টে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। কেন্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক। কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি