৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় আগুনে পুড়ে ৬ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় আগুনে পুড়ে ৬ জন নিহত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনাটি ঘটে। জর্জিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বয়স ৬ থেকে ৭৪ বছর। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে আটলান্টার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সিনহুয়ার প্রতিকেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৫টার দিকে আটলান্টার দক্ষিণ-পশ্চিমের কোয়েটা কাউন্টির একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় বাড়িটিতে ১১ জন বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি