যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিবের ভ্যানিটি ব্যাগ চুরি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সচিব ক্রিস্টি নোমের ভ্যানিটি ব্যাগ চুরি হয়েছে। রোববার রাতে ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্ট থেকে চুরি যাওয়া ব্যাগে নগদ ৩ হাজার ডলার অর্থসহ ডিএইচএস-এর অ্যাক্সেস ব্যাজ ছিল বলে নিউজন্যাশনকে নিশ্চিত করেছেন এক কর্মকর্তা।
ডিএইচএস-এর সহকারী সচিব ট্রিশা ম্যাকলাফলিন নিউজন্যাশনের প্রতিবেদক আলি ব্র্যাডলিকে জানান, নোম ডিনার খাচ্ছিলেন। সে সময় চোর তার ভ্যানিটি ব্যাগটি (পার্স) চুরি হয়ে যায়। উক্ত ব্যাগে তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্ল্যাংক চেক এবং চাবিও ছিল।
ম্যাকলাফলিন জানান, নোম পরিবারসহ ইস্টার উদযাপন করছিলেন, তাই ব্যাগে এসব গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রেখেছিলেন।
তিনি বলেন, 'তার পুরো পরিবার (সন্তান ও নাতি–নাতনিসহ) শহরে এসেছিল এবং তিনি তাদের বিভিন্ন কার্যক্রম, ডিনার ও ইস্টার গিফট দিতে নগদ টাকা সঙ্গে রেখেছিলেন।'
প্রথমে সিএনএন এ খবর প্রকাশ করে জানায়, চোর নোমের ওষুধ ও মেকআপ ব্যাগও নিয়ে গেছে।
সিএনএন-কে এক আইনপ্রয়োগকারী কর্মকর্তা জানান, সিক্রেট সার্ভিস রেস্টুরেন্টের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখে, একটি মেডিকেল মাস্ক পরা অজ্ঞাত পরিচয়ের শ্বেতাঙ্গ পুরুষ তার ব্যাগটি চুরি করে রেস্টুরেন্ট ছেড়ে চলে যায়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি