যুক্তরাষ্ট্রের হাসপাতালে বেবি নাজনীন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লাক ডায়মন্ডখ্যাত কন্ঠশিল্পী বেবি নাজনীন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কিডনি জনিত সমস্যা নিয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সূত্রে এ খবর জানা গেছে। বেবি নাজনীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সূত্রটি জানায়, কিডনির সমস্যায় বুধবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বেবি নাজনীন। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর তাঁর সাথে কথা হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের। বিএনপি নেতারা বাংলাপ্রেসকে জানান বর্তমানে বেবি নাজনীন সুস্থ আছেন এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য শিল্পী বেবী নাজনীনের জন্ম নীলফামারী জেলার সৈয়দপুরে। তিনি বেড়ে ওঠেন ঢাকায়। তার বাবা বিশিষ্ট বংশীবাদক প্রয়াত মনসুর সরকার। বাংলাদেশ বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, অডিও এবং মঞ্চ মাধ্যমের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। ‘এলোমেলো বাতাসে’, ‘রংধনু থেকে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল’, ‘ও বন্ধু তুমি কই’, এমন অনেক জনপ্রিয় গানের মাধ্যমে সংগীতপ্রিয় মানুষের মাঝে একটি শক্ত অবস্থান প্রতিষ্ঠার পাশাপাশি ‘ব্ল্যাক ডায়মন্ড’ ‘কৃষ্ণহীরক’ এবং ‘উত্তরবঙ্গের দোয়েল’ নামেও ডাকা হয় বেবী নাজনীনকে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি