৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারকের নিয়োগ পেলেন বাংলাদেশি নুসরাতসহ ৩ নারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারকের নিয়োগ পেলেন বাংলাদেশি নুসরাতসহ ৩ নারী
নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশিসহ ৩ জন নারীকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিতে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন। বুধবার (১ সেপ্টেম্বর) তার সুপারিশের ভিত্তিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল বিচারক নুসরাত চৌধুরিসহ তাদেরকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাহিদ কোরেশীর পর দ্বিতীয় মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নুসরাত প্রথম বাংলাদেশি যিনি এ নিয়োগ পেয়েছেন। এর মাধ্যমে প্রথম কোনো দক্ষিণ এশীয় মুসলিম নারী যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদে নিয়োগ পেলেন নুসরাত চৌধুরি। এছাড়া, জাহিদ কোরেশীর পর দ্বিতীয় মুসলিম হিসেবে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। ৪৪ বছর বয়সী নুসরাত চৌধুরি বর্তমানে ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (অ্যাকলু) আইনি পরিচালক হিসেবে রয়েছেন। মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার প্রশ্নে ন্যায়বিচার নিয়ে কর্মরত ২০ জন অ্যাটর্নির একটি টিমের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। যদি তিনি মনোনীত হন তাহলে তিনি নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের আদালতে ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৮ সাল থেকে তিনি অ্যাকলুর জাতীয় কার্যালয়ে জাতিগত বিচার প্রোগ্রামের উপ-পরিচালক হিসেবে ছিলেন তিনি। এদিকে, নুসরাত চৌধুরীর সঙ্গে জেসিকা ক্লার্ক এবং নীনা মরিসন নামের আরও ২ জন নারী ইউএস ইস্টার্ন ডিস্ট্রিক্ট এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসাবে নিয়োগ পেয়েছেন। চাক শুমার মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট এবং নিউইয়র্কের সিনিয়র সিনেটর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায়ই তার সুপারিশ গ্রহণ করেন। যদি বাইডেন মনোনয়ন দেন তাহলে তারা বিচার বিভাগে আরও পেশাদার এবং জনতাত্ত্বিক বৈচিত্র্য আনার লক্ষ্যে এগিয়ে যাবে। এক বিবৃতিতে চাক শুমার বলেন, "এই ৩ জন প্রতিভাবান নারী দেশের নাগরিক অধিকার, ন্যায্য আবাসন, ফৌজদারি বিচার সংস্কারকরণসহ ফেডারেল বেঞ্চের আরও অনেক কিছুতে অসাধারণ কিছু পরিবর্তন নিয়ে আসবে।" বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি