৪ মে ২০২৬

ইরানের দাবি

যুক্তরাষ্ট্রের একাধিক সেনা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম
যুক্তরাষ্ট্রের একাধিক সেনা আটক

বাংলাপ্রেস ডেস্ক:    ইরান জানিয়েছে, তারা কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যকে আটক করা হয়েছে।

তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে তা তিনি উল্লেখ করেননি। এছাড়া কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরানের ভেতরে মার্কিন বাহিনীর কোনো স্থল হামলার তথ্য পাওয়া যায়নি। সূত্র- দ্য জেরুজালেম পোস্ট 
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি