যুক্তরাষ্ট্রের বাফেলোতে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অদূরে বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের বন্দুকের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ ব্লকে এ ঘটনাটি ঘটে।
দুর্বৃত্তের বন্দুকের গুলিতে দুই জনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম বাবুল উদ্দিন (৫২) এবং অন্যজন নাম ইউসুফ মিয়া (৪০)।তাদের ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি বাফেলোতে বাংলাদেশি কমিউনিটির নেতারা। কারণ বাবুল উদ্দিন প্রায় ৮ মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবারে বাফেলোতে আসেন। ইউসুফ মিয়া ৪ মাস আগে পরিবার নিয়ে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে বেড়াতে আসেন। বাবুল ইউসুফের সাথে নির্মাণ কাজের সহযোগী ছিলেন। বর্তমানে তার স্ত্রী অন্তসত্বা। বাবুলের বাড়ি বাংলাদেশের কুমিল্লায় এবং ইউসুফের বাড়ি সিলেটে বলে বাফেলোর বেশ কয়েকজন প্রবাসী জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফের উপস্থিতিতে তার বাফেলোর বাড়িতে বাবুল কাজ করছিলেন। এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে তাদের কাছ থেকে কিছু অর্থ আবি করেন। উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ যুবকটি তদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় নিহতদের লাশ উদ্ধার করেন। নিহতদের লাশ ইসিএমসি হাসপাতালে রয়েছে এবং কাল রোববার ফিলমোর জামে মসজিদের সামনে সকল বাংলাদেশিরা একটি প্রতিবাদ সমাবেশ করবে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
বাফেলো পুলিশ জানিয়েছে, জেনার স্ট্রিটে বন্দুকের গুলিতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে সন্দেহভাজন ব্যক্তিকে শহরের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমসহ একটি সোয়াট (বিশেষ অস্ত্র এবং কৌশল) টিম দ্বারা ঘিরে রাখা হয়।
স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মারে হলম্যান জানান আমাদের এই বাফেলো শহর খুব শান্ত ছিল। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এটি খুব দুঃখজনক। সহিংসতা বিরোধী সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা তাদেরকে এ ব্যাপারে সাহায্য করবেন বলে তিনি আশা করেন। তবে সন্দেহভাজন দুর্বৃত্ত তাদের হেফাজতে আছে কি না তা নিশ্চিত করেনি পুলিশ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি