যুক্তরাষ্ট্রে উৎসব আমেজে ঈদুল আজহা উদযাপিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ১১ আগষ্ট রবিবার যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ শতাধিক মসজিদ ছাড়াও খোলা মাঠ এবং বিলাসবহুল হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় ঈদ জামাত।
প্রতিটি জামাতেই ছিল কঠোর নিরাপত্তা বেষ্টনী। ফলে এক ধরনের টেনশনের মধ্যেই নতুন পোশাকে নারী-পুরুষেরা ঈদের কোলাকুলি করেন। অবশ্য এবার যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে ৬০ হাজার বাংলাদেশী-আমেরিকান স্বজনের সাথে ঈদ করার কথা থাকলেও ডেঙ্গুর আতঙ্কে প্রায় অর্ধেক মানুষ দেশে যাবার পরিকল্পনা বাতিল করেছেন বলে জানা গেছে।
নিউ ইয়র্কে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে। একটি স্কুলের খেলার মাঠে এ জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশীদের নেতৃত্বে। প্রায় ১৫ হাজারের অধিক মুসল্লী এতে অংশ নেন বলে আয়োজকরা উল্লেখ করেন।
এর পরের বৃহৎ জামাতগুলো অনুষ্ঠিত হয় ওজোনপার্কে মসজিদ আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার ও বায়তুল জান্নাহ মসজিদের ব্যবস্থাপনায়।
ঈদ উপলক্ষে নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ওজোনপার্ক, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় ভিন্ন এক আমেজ পরিলক্ষিত হয়। আবহাওয়া অনুকূলে থাকায় প্রায় সকলেই নতুন পোশাকে নিকট প্রতিবেশীদের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে নিউ ইয়র্ক ছাড়াও ম্যাসাচুসেটস, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া,কানেকটিকাট, নর্থ ক্যারোলিনা, ওহাইও, মিনেসোটা, টেনেসি, নিউ হ্যাম্পশয়ার, মেইন, রোড আইল্যান্ড, ভারমন্টসহ প্রায় সব অঙ্গরাজ্যেই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এ প্রচলন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়।
মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য এবং তাঁরই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানী ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।
হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্রকে কোরবানি দেয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহপাকের নির্দেশে তিনি জীবদ্দশায় প্রতি বছরই পশু কোরবানির মাধ্যমে সৃষ্টিকর্তার আনুগত্যের আদর্শ প্রতিষ্ঠা করেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)ও এ আদর্শ অনুসরণ ও বহাল রাখতে আদিষ্ট হন। তিনিও তাঁর জীবদ্দশায় প্রতিবছরই কোরবানি করেছেন এবং তাঁর উম্মতদের জন্য এ আদর্শ ও প্রথা অনুসরণের নির্দেশ দিয়ে গেছেন।
এ আদর্শ অনুসরণের লক্ষ্যে গোটা মুসলিম জাহানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও প্রতিবছর ঈদ উদযাপন করে থাকেন। নির্দিষ্ট খামারে গিয়ে গরু ছাগল কোরবানি দিতে হয় বলে অনেকেই ঈদের দিনে কোরবানীর মাংস ঘরে আনতে পারেন না। তবুও আনন্দের কোন ঘাটতি পড়ে ওইসব পরিবারে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি