৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ‘সুপার টুয়েসডেতে' ভোট দিচ্ছেন ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির ভোটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে ‘সুপার টুয়েসডেতে' ভোট দিচ্ছেন ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির ভোটার
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আজ ‘সুপার টুয়েসডে’ তে ভোট দিচ্ছেন ১৫টি অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটাররা। স্থানীয় সময় মঙ্গলবার সুপার টুয়েসডের ভোটগ্রহণ শুরু হয়। এতে অংশ নিচ্ছেন ১৫টি অঙ্গরাজ্যের ভোটাররা। এবারের সুপার টুয়েসডেতে যেসব অঙ্গরাজ্যে ভোট হবে সেগুলো হলো আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতেও ভোট হবে। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন আটকে দিতে হতে পারে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির সামনে শেষ সুযোগ বলে মনে করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকি হ্যালির মধ্যে যে কোনো এক জনের পক্ষে সমর্থন জানাবেন ১৫টি অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটাররা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রাথমিক বাছাইপ্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ দিন সুপার টুয়েসডে। আগামী জুলাইয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যেসব প্রতিনিধি অংশগ্রহণ করবেন, তাদের এক-তৃতীয়াংশের বেশি নির্বাচিত হবেন এদিন। ডেমোক্রেটিক পার্টি থেকে এবারের নির্বাচনে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। তাই দলীয় প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে তার লড়াই করার বিষয়টি অনেকটা নিশ্চিত। সুপার টুয়েসডে এমন একটি দিন, যেদিন সবচেয়ে বেশি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি (দলীয় প্রার্থী বাছাইয়ে ভোট) ও ককাস অনুষ্ঠিত হয়। আলাস্কায় ডেমোক্রেটিক পার্টির ভোট অনুষ্ঠিত হবে আগামী ৬ এপ্রিল। অঙ্গরাজ্যগুলোতে বিভিন্ন ‘টাইম জোনে’ ভোট গ্রহণ হওয়ায় ফলাফল পরিষ্কারভাবে জানতে কিছুটা সময় লাগতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পকে হারানোর ক্ষেত্রে হ্যালির কাছে পরিষ্কার কোনো পথ খোলা নেই। তবে সাবেক এ প্রেসিডেন্টের মনোনয়ন পাওয়ার পথ অন্তত ধীর করে দেওয়ার শেষ সুযোগ সুপার টুয়েসডেতে রয়েছে হ্যালির। জনমত জরিপ অনুযায়ী, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের পাশাপাশি আলাবামা, মেইন ও মিনেসোটার মতো অঙ্গরাজ্যে ট্রাম্পের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। তার প্রচার দলের অনুমান, সুপার টুয়েসডেতে অন্তত ৭৭৩ প্রতিনিধির সমর্থন পাবেন তিনি এবং এক বা দুই সপ্তাহ পর মনোনয়ন নিশ্চিত করবেন। ট্রাম্প ইতিমধ্যে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, সাউথ ক্যারোলাইনা, মিশিগান, আইডাহ, মিজৌরিসহ প্রায় সব রিপাবলিকান প্রাইমারিতে বড় জয় পেয়েছেন। আর ওয়াশিংটন ডিসিতে জিতেছেন হ্যালি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি