১৯ নভেম্বর ২০২৬

নতুন ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করল পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ এএম
নতুন ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করল পাকিস্তান

বাংলাপ্রেস ডেস্ক:  পাকিস্তানের সেনাবাহিনী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে উচ্চ নিখুঁততা ও আঘাত হানার সক্ষমতা নিয়ে হামলা চালাতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এর ফলে দেশটির সামগ্রিক প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা ও প্রতিরক্ষার অবস্থান আরও শক্তিশালী হবে।

ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, পাকিস্তান সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

ফাতাহ-৩-এর সফল উৎক্ষেপণে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানেরা। দেশটির প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে এ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনে অবদান রাখা ব্যক্তিদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন তারা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি