৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ২০

বিদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিংমলে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ২০ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে অঙ্গরাজ্যটির এল পাসো শহরের সিয়েলো ভিস্তা শপিং মলের ওয়ালমার্ট স্টোরে এ ঘটনা ঘটে। শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস নামের এক শেতাঙ্গকে আটক করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্যাট্রিক ক্রুসিয়াস একাই এ হামলা চালিয়েছেন। ফুটেজে দেখা গেছে, গাঢ় কালো টি-শার্ট পরা এক যুবক কানে শব্দ নিরোধক যন্ত্র লাগিয়ে একটি অ্যাসল্ট রাইফেল হাতে নিরস্ত্র মানুষের দিকে এগিয়ে যাচ্ছেন।

সন্দেহভাজন প্যাট্রিক ক্রুসিয়াস ডালাস এলাকার অধিবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে আর কোনো হুমকি নেই বলে তারা মনে করছেন।

এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে সেনা, বিশেষ এজেন্ট, টেক্সাস রেঞ্জার, কৌশলগত দল এবং বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে।

শপিংমলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বলেছেন, ‘এল পাসোর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এতে অনেক প্রাণ ঝরেছে।’

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ‘মার্কিন যুক্তরাষ্ট্র শ্বেতাঙ্গদের দেশ’ বলে একটি ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তার এমন নীতির ফলে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা অ-শ্বেতাঙ্গদের বিরুদ্ধে হামলা চালাতে উসকানি পাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করে থাকেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি