৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার থেকে বাদ পড়ল ৪ লাখ অবৈধ অভিবাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার থেকে বাদ পড়ল ৪ লাখ অবৈধ অভিবাসী

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি থেকে ৩ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বাদ দিয়েছে এবং আরও ১ লাখকে মেডিকেয়ার সুবিধা থেকে সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এ কথা বলেছেন।
ফ্লোরিডার অবসরপ্রাপ্তদের বড় আবাসিক কমিউনিটি দ্য ভিলেজেস -এ এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন তিনি। এ সময় তিনি সোশ্যাল সিকিউরিটি সুবিধার ওপর কর না নেওয়ার হোয়াইট হাউসের নীতি প্রচার করেন।
ট্রাম্প বলেন, কংগ্রেসে রিপাবলিকানদের সঙ্গে একসঙ্গে আমরা সোশ্যাল সিকিউরিটির তালিকা থেকে প্রায় ৩ লাখ অবৈধ অভিবাসীকে সরিয়েছি। একই সঙ্গে ১ লাখের বেশি অভিবাসীকে মেডিকেয়ারের যোগ্যতা থেকে বাদ দিয়েছি। এই সংখ্যা আরও বাড়ছে।
তিনি দাবি করেন, আমরা মূলত সোশ্যাল সিকিউরিটিকে রক্ষা করছি, কারণ এটি জালিয়াতিতে ভরে গিয়েছিল। ডেমোক্র্যাটরা এ নিয়ে কোনো মাথাব্যথাই দেখায়নি।
ডেমোক্র্যাটদের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, তাদের কাছে এসব বিষয়ের কোনো গুরুত্ব নেই। তাদের সব মনোযোগ শুধু ট্রাম্প এটাই ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি