৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লাখ আক্রান্ত হতে পারে: ফাউসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লাখ আক্রান্ত হতে পারে: ফাউসি
বাংলাপ্রেস ডেস্ক: মৃত্যুপুরীতে পরিণত যুক্তরাষ্ট্রে করোনা মহামারী আরও প্রকোট আকার ধারণ করেছে। সম্প্রতি দিনগুলোতে দৈনিক ৪০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে সেখানে। পরিস্থিতি এখন এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ করে কোভিড-১৯ রোগী শনাক্ত হলেও তাতে অবাক হবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্থনি ফাউসি। মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে ডা. ফাউসি বলেন, ‘আমি নির্ভুল ধারণা করতে পারব না, তবে এটি খুবই ভয়াবহ হবে তার গ্যারান্টি দিতে পারি। গত কয়েকদিনের পরিসংখ্যান পরিষ্কারভাবে বলছে মহামারি আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমি আতঙ্কিত যে, যথেষ্ট সংখ্যক নাগরিক মাস্ক পরছে না এবং সামাজিক দূরত্ব মানছে না। এ কারণে সংক্রমণ আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক আরও বলেন, করোনা নিয়ন্ত্রণের পদক্ষেপগুলোতে আমি মোটেই সন্তুষ্ট নই। আক্রান্তের সূচকের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমরা ভুল পথে রয়েছি। আর তা শুধরে নিতে আমাদের এখনই কিছু করা উচিত। শুনানিতে ডা. ফাউসি জানান, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত রোগীদের মধ্যে অর্ধেকই এসেছে মাত্র চারটি অঙ্গরাজ্য থেকে। ফাউসি আরও বলেন, যখন দেশের একপ্রান্তে সংক্রমণ হবে, তখন অন্য প্রান্ত ভালো থাকলেও তারা অরক্ষিত। আমরা শুধু যেসব এলাকায় সংক্রমণ বাড়ছে সেখানে মনোনিবেশ করতে পারি না। এতে গোটা দেশই ঝুঁকিতে পড়ে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি