যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ১২ জন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউইয়র্ক থেকে সংবাদদাতা : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে। শনিবার মারা গেছেন আরও দু’জন।
নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতাল এ তথ্য নিশ্চিত করে। নিহত এ কে এম মনির উদ্দিনের বয়স হয়েছিল ৬০ বছর।
অপরজনের নাম সফিউদ্দিন বেপারি, বয়স ৫৮ বছর। গেলো পাঁচদিন তারা কুইন্স এলাকার হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। কেননা পরিবারের অন্য সদস্যদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা প্রবল।
নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত নিহত প্রবাসীদের মধ্যে ৫ জন নারী। নিজস্ব তহবিল থেকেই সবার জানাজা ও দাফনের ব্যবস্থা করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলোর সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি সার্বিক সহযোগিতাও করছে বাংলাদেশ সোসাইটি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি