যুক্তরাষ্ট্রে অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডা আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডাকে আটক করেছে মার্কিন পুলিশ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল থেকে তাকে আটক করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ার সময় ৮১ বছর বয়সী এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, জেন ফন্ডা গতকাল শুক্রবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এবং পরিবেশ রক্ষার দাবিতে বিক্ষোভ করছিলেন। সে সময় আরও কয়েকজনের সঙ্গে তাকে আটক করা হয়। এরপর তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
ওই গ্রেপ্তারের দৃশ্য জেন ফন্ডারের ফেসবুকের পোস্টে ভিডিও হিসেবে দেখানো হয়েছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ক্যাপিটল হিলের ইস্ট ফ্রন্টে বেআইনিভাবে বিক্ষোভ করায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি পুলিশের এই মুখপাত্র। জেন ফন্ডা বিক্ষোভে অংশ নেয়ার সময় উজ্জল লাল রঙের ওভারকোট পরিহিত ছিলেন। সে সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এরপরই তার দুহাতে হ্যান্ডকাফ পরিয়ে বিক্ষোভরতদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে নেওয়া হয়।
সম্প্রতি লস অ্যানজেলেস টাইমসকে জেন ফন্ডা জানান, চার মাসের জন্য ওয়াশিংটন যাচ্ছেন তিনি। এ সময়ে তিনি সুইডিশ জলবায়ু বিষয়ক অধিকারকর্মী গ্রেটা থানবার্গের মতো বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেন।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি