৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের দায়ে ভারতীয় শিক্ষার্থীর ৫ বছর কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের দায়ে ভারতীয় শিক্ষার্থীর ৫ বছর কারাদণ্ড
ইমা এলিস: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ভারতীয় নাগরিকে অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে ৫ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (স্থানীয় সময়) বিচার বিভাগ জানায়, গুজরাটের নবসারি জেলার ২০ বছর বয়সী কিশন রাজেশকুমার প্যাটেলকে ৬৩ মাস বা ৫ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার বিভাগের মতে, প্যাটেল ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে অনলাইন ফিশিং এবং সরকারী কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণামূলক উপায়ে বয়স্ক মার্কিন নাগরিকদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ সংগ্রহে সহায়তা করে। বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে 'এই প্রতারণার চক্র অনলাইনে বিভিন্ন ফিশিং কৌশল ব্যবহার করে এবং মার্কিন সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করে। প্যাটেল এই প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা নগদ ও স্বর্ণের একটি অংশ চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দেয় এবং বাকিটা নিজের জন্য রেখে দেয়'। তদন্তে জানা গেছে, এই চক্র অন্তত ২৫ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণা করে এবং মোট ক্ষতির পরিমাণ ছিল কমপক্ষে ২৬ লাখ ৯৪ হাজার ১৫৬ মার্কিন ডলার। ২০২৪ সালের ২৪ আগস্ট গ্রানাইট শোর্স পুলিশ বিভাগ প্যাটেলকে গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্রের টেক্সাস পশ্চিমাঞ্চলের অ্যাটর্নি জাস্টিন সিমন্স বলেন, 'এই আসামি আমাদের দেশে ভিসার সুযোগ নিয়ে একটি আন্তর্জাতিক প্রতারণার ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। সে মার্কিন সরকারি কর্মকর্তার ছদ্মবেশে নিরীহ নাগরিকদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছে। এই সাজা স্পষ্ট বার্তা দেয় যে, ফেডারেল সরকার এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।' তিনি টেক্সাসে অর্থ পাচার মামলায় দণ্ডিত হয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি