৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অংশীদারিত্ব পুরস্কার পেলেন বাংলাদেশি আজিজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে অংশীদারিত্ব পুরস্কার পেলেন বাংলাদেশি আজিজ
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রে অংশীদারিত্ব পুরস্কার পেয়েছেন বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা, টেকনোলজি আর্কিটেক্ট ও ফিলানথ্রপিস্ট আজিজ আহমদ। টেকনোলজি কনসাল্টিং কোম্পানি ইউটিসি অ্যাসোসিয়েটসের সিইও এবার নিউ ইয়র্ক ও নিউজার্সি মাইনরিটি সাপ্লায়ার ডেভেলপমেন্ট কাউন্সিল (এনওয়াইএনজেএমএসডিসি)র পার্টনারশিপ অ্যাওয়ার্ড বা অংশীদারিত্ব পুরস্কার জিতেছেন। এর আগে চলতি বছরের এপ্রিলে তিনি গ্রিন টেকনোলজির জন্য ভূষিত হন মর্যাদাকর নোভা অ্যাওয়ার্ডে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিউইয়র্কের ম্যানহাটনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে পার্টনারশিপ অ্যাওয়ার্ড তুলে দেয় এনওয়াইএনজেএমএসডিসি। ৩০টি প্রতিযোগি কোম্পানিকে পেছনে ফেলে এবছরের বেস্ট সাপ্লায়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয় আজিজ আহমদের প্রযুক্তিভিত্তিক সেবা প্রতিষ্ঠান ইউটিসি অ্যাসোসিয়েটস। নিউইয়র্কের ম্যানহ্যাটনভিত্তিক এই কোম্পানি দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সরকার ও কর্পোরেট পর্যায়ে প্রযুক্তি সহায়তা ও সরবরাহ করে আসছে। এদিকে, এনওয়াইএনজেএমএসডিসি গত তিন দশক ধরে এই দুই অঙ্গরাজ্যের সেরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। প্রতিবছর নিউইয়র্ক ও নিউজার্সির বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান অপেক্ষায় থাকে বর্ষসেরা এই পুরস্কারের জন্য। অন্যান্য বছরের মতো এবারও চারটি ক্যাটেগরিতে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ইউটিসি অ্যাসোসিয়েটস ক্যাটেগরি টু পুরস্কারটি জয় করেছে। এনওয়াইএনজেএমএসডিসি'র প্রেসিডেন্ট ও সিইও মি. টেরেন্স ক্লার্ক আজিজ আহমদকে এই পুরস্কার তুলে দেন। অ্যাওয়ার্ড তুলে দেওয়ার সময় টেরেন্স ক্লার্ক বলেন, আমরা আমাদের কমিউনিটির ব্যবসাগুলোকে স্বীকৃতি দিতে পারছি সেটাই গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানগুলো কেবল উচ্চ পর্যায়ের গ্রাহকসেবাই দিচ্ছে না এরা স্থানীয় পর্যায়ে ও অন্য এলাকার জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে পারছে। টেরেন্স ক্লার্ক তার ঘোষণায় বলেন, আজিজ আহমদ কেবল যুক্তরাষ্ট্রেই নয় তিনি তার নিজ প্রযুক্তির সেবার কাজগুলো বাংলাদেশেও নিয়ে গেছেন। তিনি প্রযুক্তি জ্ঞানকে বিশ্বে ছড়িয়ে দেন। এবং তার ব্যবসার ইমপ্যাক্ট সর্বত্র ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, আজিজ আহমদের প্রতিষ্ঠিত অপর প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট বাংলাদেশে সুবিধাবঞ্চিত, অবহেলিত, প্রান্তিক জনগোষ্ঠীর কর্মহীন তরুণদের তথা নারীদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববাজারে কাজ পাইয়ে দিতে প্রায় এক দশক ধরে সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্রে আজিজ আহমদ মানসম্পন্ন তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত বিজনেস সল্যুশন দিতে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন। পুরস্কার গ্রহণের পর আজিজ আহমদ এনওয়াইএনজেএমএসডিসি-কে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে কাউন্সিল ইউটিসি অ্যাসোসিয়েটস এর মতো বহুমাত্রিকতা, অন্তর্ভূক্তিমূলক সেবা দিয়ে যাচ্ছে এমন কোম্পানিগুলোর জন্য দরজা খুলে দিয়েছে। এগিয়ে যাওয়ার জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়ে আজিজ আহমদ বলেন, আমরা এমন একটি পৃথিবী রেখে যেতে চাই, যেখানে আমাদের সন্তানেরা, তাদের সন্তানেরা এবং তাদেরও সন্তানেরা ভালো থাকবে। আজিজ আহমদ এই পুরস্কার জয়ের পর তাকে অভিনন্দন জানাচ্ছিলেন অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাষ্ট্রের কর্পোরেট জগতের অনেকেই। এ সময় তার উচ্ছ্বসিত প্রশংসা করেন যুক্তরাষ্ট্র-চীন চেম্বার অব কমার্স-এর প্রসিডেন্ট সাভিও চ্যান। তিনি বলেন, ২০ বছর ধরে আজিজ আহমদ একজন চ্যাম্পিয়ন হিসেবে প্রযুক্তি সরবরাহ সেবায় সম্পৃক্ত রয়েছেন, এবার তিনি তার স্বীকৃতি পেলেন। যুক্তরাষ্ট্রে ইউটিসি অ্যাসোসিয়েটস গভর্ন্যান্স, রিস্ক অ্যান্ড কমপ্ল্যায়ান্স, ক্লাউড মাইগ্রেশন, ডেভঅপস, মবিলিটি, সাইবার সিকিউরিটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট এর মতো তথ্য প্রযুক্তি প্রণয়ন ও সেবায় ২০০১ সাল থেকে কাজ করছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি