৩ জুন সাজার মেয়াদ ঘোষণা
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে পালাতে সহায়তার মামলায় সাবেক বিচারকের সাজা
উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকির সাবেক বিচারক হান্না ডুগান
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের এক অবৈধ অভিবাসীকে পালাতে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকির সাবেক বিচারক হান্না ডুগান। আগামী ৩ জুন তাকে সাজা দেওয়া হবে এমন নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ লিন অ্যাডেলম্যান জানান, ডুগানের সাজা ৩ জুন মিলওয়াকির ফেডারেল আদালতে ঘোষণা করা হবে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মনোনীত এই বিচারক জানান, গত ডিসেম্বর ফেডারেল আদালতের একটি জুরি ডুগানকে ‘বাধা সৃষ্টি’ অভিযোগে দোষী সাব্যস্ত করে। অভিযোগ অনুযায়ী, আদালতে হাজির এক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের জন্য ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত হলে ডুগান তাকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে সহায়তা করেন।
এই রায়ের কয়েকদিন আগেই বিচারক অ্যাডেলম্যান ডুগানের নতুন করে বিচার ও খালাস চাওয়ার আবেদন খারিজ করেন। ডুগানের বিরুদ্ধে আনা অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে, তবে তার পূর্বে কোনো অপরাধের রেকর্ড না থাকায় সর্বোচ্চ সাজা পাওয়ার সম্ভাবনা কম।
দোষী সাব্যস্ত হওয়ার পরই চলতি বছর ডুগান তার বিচারকের পদ থেকে পদত্যাগ করেন। ২০২৫ সালের এপ্রিল মাসে গ্রেপ্তারের পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তার আইনজীবীরা ইতোমধ্যে এই রায়ের বিরুদ্ধে সপ্তম সার্কিটের আপিল আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এই মামলার সূত্রপাত হয় গত এপ্রিল মাসে, যখন এডুয়ার্ডো ফ্লোরেস-রুইজ নামে এক অবৈধ অভিবাসী ডুগানের আদালতে হাজির হন। ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করতে আদালতে এলে ডুগান তার আইনজীবীর সঙ্গে তাকে পাশের দরজা দিয়ে বেরিয়ে যেতে সহায়তা করেন। তবে আদালত প্রাঙ্গণ ছাড়ার কিছুক্ষণ পরই ফ্লোরেস-রুইজকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় এক সপ্তাহ পর ডুগানকেও গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই গ্রেপ্তারকে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরে, যেখানে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, 'আইনের ঊর্ধ্বে কেউ নয়।'
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার থেকে বাদ পড়ল ৪ লাখ অবৈধ অভিবাসী
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি