৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নারী পাচারকারী ট্রাম্পের ঘনিষ্ঠ জেফরির আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে নারী পাচারকারী ট্রাম্পের ঘনিষ্ঠ জেফরির আত্মহত্যা
বাংলাপ্রেস ডেস্ক:কিশোরীদের পাচার থেকে শুরু করে ধর্ষণের একের পর এক অভিযোগ দায়ের হয়েছিল তার নামে। আমেরিকান ধনকুবের জেফরি এপস্টেইনকে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু অবশেষে জেলেই আত্মঘাতী হলেন আমেরিকার একসময়ের নামজাদা এই বিনিয়োগকারী। জানা গেছে, কিশোরীদের সঙ্গে যৌন সম্পর্ক করার পাশাপাশি অন্য ধনকুবেরদের কাছে সরবরাহ করার অভিযোগও আছে জেফরির বিরুদ্ধে। একাধিক ভিডিওতে তাকে ট্রাম্পের সঙ্গে পার্টিতে মেয়েদের নিয়ে নাচতে দেখা গেছে। তাই এ ধরনের অপরাধের সঙ্গে ট্রাম্পেরও সম্পৃক্ততা আছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ এবং বিভিন্ন আমেরিকান সংবাদমাধ্যমে প্রকাশ, নিজেই আত্মহত্যা করেন জেফরে এপস্টেইন। জেল থেকে শনিবার সকালেই তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। এর আগেও জেলের ভিতরেই বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এপস্টেইন। ৬৬ বছর বয়সী এপস্টেইনের গলায় দড়ির ফাঁসের দাগও খুঁজে পেয়েছিল পুলিশ। তারপরই তার উপরে বেড়ে গিয়েছিল বাড়তি নজরদারি। কিন্তু সে সবের মধ্যেও তার আত্মহত্যা রহস্যের জন্ম দিয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি