যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধা সংসদের জাতীয় শোক দিবস পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ। গত সোমবার (৩০ আগষ্ট) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
সংগঠনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুকিত আবদুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের ডিপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, জাতিসংঘ মিশনের প্রেস সেক্রেটা্রি নুর এলাহী মিনা, এর্টনি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দীন আহম্মদ ও সংগঠনের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মীর আবদুল কাদির।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-তাঁর পরিবার ও জাতীয় চার নেতা, বঙ্গবীর জেনারেল ওসমানী, সকল সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর চারজন সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের সকল বাহিনীর সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করার পর পবিত্র কোরআন তেলওয়াত করেন বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম এরপর দোয়া পরিচালনা করেন সংগঠনের কমান্ডার আবদুল মুকিত চৌধুরী।
অতিথিবৃন্দ তাদের স্ব স্ব বক্তব্যে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন ঘটনার বর্ণনা প্রদানের মাধ্যমে বর্তমান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন জনহিতকর কর্মসুচি তুলে ধরে দেশে ও বিদেশে সকলের সহযোগিতা কামনা করেন। মুক্তিযুদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং সত্বর মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা প্রকাশ করে রাষ্ট্রিয়ভাবে যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্য জননেত্রীর নিকট দাবি জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্যে দেন সর্ববীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, শফিকুল ইসলাম, আবদুল আওয়াল, সৈয়দ মঈনুর রহমান, এম হাসান, আমানত উল্লাহ, মিসবাহ উদ্দীন আহমদ, এস.এম রফিকুল ইসলাম, শামসুল হক, ফারুক হোসেন, আবু মোঃ সাব্বির রহমান, নুরুল ইসলাম (সিলেট), মোঃ নুরুল ইসলাম, মঈন উদ্দীন আজহার, শাহনা বেগম, মনোয়ার হোসেন ও মোঃ মফিদুল ইসলাম প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি