৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় আ. লীগ নেতার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে করোনায় আ. লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী আওয়ামীলীগ নেতা রমেশ চন্দ্র সাহা। স্থানীয় সময় আজ শুক্রবার (১ জানুয়ারি) সকালে জর্জিয়ার নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে দীর্ঘদিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রমেশ। তিনি জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর । তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার দুই মেয়ে এবং স্ত্রীও করোনায় আক্রান্ত। তারা কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন বলা জানা হেছে। জর্জিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি সূত্র এ খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশের নোয়াখালীর অধিবাসী রমেশ চন্দ্র সাহা দীর্ঘদিন যাবত জর্জিয়ায় বসবাস করে আসছিলেন।তিনি জর্জিয়ায় বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি জর্জিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সহসভাপতি, জর্জিয়া বাংলাদেশ পুজা সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি পরে জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া যুব ও আওয়ামী লীগ, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতি, প্রোগ্রেসিভ ফোরাম, জর্জিয়ার পক্ষ থেকে তার বিদেহী আত্মার সৎগতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউএ বছরের প্রথম প্রহরে রমেশ সাহার মৃত্যুতে বিশেষ করোনা আতঙ্কিত হয়ে পড়েছে জর্জিয়ার বাংলাদেশি মহল। করোনার প্রথম ঢেউয়ে জর্জিয়ায় বাগেরহাটের এক দম্পতি মাত্র এক দিনের ব্যবধানে করোনায় মারা যান। রমেশ সাহাসহ এ পর্যন্ত তিনজন জর্জিয়া প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। এছাড়া জর্জিয়ায় প্রবাসী শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি