৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় ১ বছরেরও কম বয়সী শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে করোনায় ১ বছরেরও কম বয়সী শিশুর মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একটি শিশু মারা গেছে। ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা শনিবার এ কথা জানান। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারীতে শিশু মারা যাওয়ার এ বিষয়টিকে খুবই উদ্বেগজনক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে গভর্নর জেবিপ্রিজকার বলেন, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে যারা মারা গেছে তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের পাবলিক হেলথ থেকে বলা হয়েছে, শিকাগোয় মারা যাওয়া শিশুটির বয়স এক বছরেরও কম। পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

সংস্থাটির পরিচালক নাগোজিএজিক এক বিবৃতিতে বলেছেন, এরআগে কখনই কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে কোন শিশু মারা যায়নি।

এরআগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসঅ্যাঞ্জেলেস কাউন্টির পাবলিক হেলথ অল্পবয়সী একজন কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা গিয়েছিল বলে জানিয়েছিল।

যদিও একাধিক গবেণষায় দেখা গেছে, কোভিড ১৯ সাধারণত বয়স্কদের আক্রান্ত করে বেশি। এছাড়া মৃতের সংখ্যাও তাদের মধ্যেই বেশি।

বিশ্বে করোনাভাইরাসে এখন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা এক লাখ বিশ হাজারেরও বেশি। তবে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ালেও তা ইতালি, স্পেন কিংবা চীনের চেয়ে কম।

যুক্তরাষ্ট্রে শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ইলিনয়ে যে নতুন ১৩ জন মারা গেছে, শিশুটি তাদের একজন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি