১২ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আকাশচুম্বী, ট্যাক্স স্থগিত করতে চান ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৩১ পিএম
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আকাশচুম্বী, ট্যাক্স স্থগিত করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম এখন আকাশচুম্বী

নোমান সাবিত: ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম এখন আকাশচুম্বী। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি সাময়িকভাবে ফেডারেল গ্যাস ট্যাক্স স্থগিত করতে চান।
সোমবার সিবিএস নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি 'একটি নির্দিষ্ট সময়ের জন্য' গ্যাস ট্যাক্স স্থগিত রাখতে চান এবং 'গ্যাসের দাম কমে এলে' তা পুনরায় চালু করা হবে।
পরে ওভাল অফিসে সাংবাদিকরা জানতে চান, কতদিনের জন্য এই কর স্থগিত থাকবে। জবাবে ট্রাম্প বলেন, 'যতদিন উপযুক্ত মনে হবে।'
তবে ফেডারেল গ্যাস ট্যাক্স স্থগিত করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনে ১৮ দশমিক ৪ সেন্ট এবং ডিজেলে ২৪ দশমিক ৪ সেন্ট ফেডারেল কর আরোপ করা হয়।
ট্রিপল এ-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর আগে গড়ে প্রতি গ্যালন গ্যাসের দাম ছিল ৩ ডলারের কম। এখন সেই দাম ৫০ শতাংশের বেশি বেড়ে গড়ে ৪ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে।
যদি ১৮ দশমিক ৪ সেন্ট কর কমানো হয়, তাহলে গড় জ্বালানি মূল্য প্রায় ৪ শতাংশ কমবে। এতে ১২ গ্যালনের একটি ট্যাংক পূরণ করতে প্রায় ২ দশমিক ২১ ডলার কম খরচ হবে।
ইরান যুদ্ধ চলাকালে আরোপিত অবরোধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
বিশ্লেষকদের মতে, গ্যাস ট্যাক্স স্থগিতের সম্ভাব্য উদ্যোগ উচ্চ জ্বালানি দামের কারণে মার্কিন জনগণের ওপর বাড়তি চাপের বিষয়টি হোয়াইট হাউসও স্বীকার করছে।
সাম্প্রতিক এনপিআর/পিবিএস নিউজ/মারিস্ট জরিপ জরিপ অনুযায়ী, প্রতি ১০ জন আমেরিকানের মধ্যে ৮ জন বলেছেন, জ্বালানির উচ্চ মূল্য তাদের পারিবারিক বাজেটে চাপ সৃষ্টি করছে।
একই জরিপে ৬৩ শতাংশ আমেরিকান বলেছেন, তারা উচ্চ গ্যাসের দামের জন্য 'অনেকাংশে' বা 'যথেষ্ট পরিমাণে' ট্রাম্পকেই দায়ী মনে করেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি