ফিডিং আওয়ার ফিউচার
যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলায় আরও দুই আসামির দোষ স্বীকার
ফিডিং আওয়ার ফিউচার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ‘ফিডিং আওয়ার ফিউচার’ জালিয়াতি কেলেঙ্কারিতে আরও দুই আসামি সুলেমান ইউসুফ মোহামেদ এবং তার ভাই গান্দি ইউসুফ মোহামেদ নিজেদের দোষ স্বীকার করেছেন। বিষয়টি জানিয়েছেন কলিন ম্যাকডোনাল্ড এবং ড্যানিয়েল এন রোজেন।
এ নিয়ে এই জালিয়াতি মামলায় মোট দোষী সাব্যস্ত আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জন। এই দুই ভাইসহ আরও পাঁচজন আসামি একই মামলায় অভিযুক্ত ছিলেন, যারা গত মার্চ মাসে দোষ স্বীকার করেন।
আদালতের নথি অনুযায়ী, সুলেমান ইউসুফ মোহামেদ ২০২৬ সালের ২ এপ্রিল দোষ স্বীকার করেন। তিনি ‘ফেডারেল চাইল্ড নিউট্রিশন প্রোগ্রাম’-এ ‘ফিডিং আওয়ার ফিউচার’-এর অধীনে একটি ভেন্ডর হিসেবে অংশ নেন। তার প্রতিষ্ঠান ‘স্টার ডিস্ট্রিবিউশন’খাবার সরবরাহের কথা থাকলেও, প্রায় ৪.৮ মিলিয়ন খাবার সরবরাহের নামে ১০.১ মিলিয়ন ডলার গ্রহণ করে, যার খুব অল্প অংশই খাবারের পেছনে ব্যয় করা হয়। বাকি অর্থ তিনি ব্যক্তিগত খরচে ব্যবহার করেন এবং জালিয়াতি চক্রের অন্যান্য সদস্যদের মধ্যে বিতরণ করেন, যার মধ্যে তার বোন ও ভাইও ছিলেন। তিনি ওয়্যার ফ্রডের একটি অভিযোগে দোষ স্বীকার করেছেন এবং ৮,৬৬২,২৮৭ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছেন।
অন্যদিকে, গান্দি ইউসুফ মোহামেদ ৯ এপ্রিল মানি লন্ডারিংয়ের একটি অভিযোগে দোষ স্বীকার করেন। তার মালিকানাধীন ‘জিএকে প্রপার্টিজ এলএলসি’ এবং ‘জিআইএফ প্রপার্টিজ এলএলসি’-এর মাধ্যমে তিনি প্রায় ১.৩ মিলিয়ন ডলার জালিয়াতির অর্থ গ্রহণ ও পাচার করেন। তিনি এই অর্থ সরকারকে ফেরত দিতে সম্মত হয়েছেন। দুই আসামির সাজা ঘোষণা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
মামলাটি তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, ইউনাইটেড স্টেটস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার থেকে বাদ পড়ল ৪ লাখ অবৈধ অভিবাসী
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি