৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২২, ব্যাপক ক্ষয়ক্ষতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২২, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ২২ জন নিহত ও বহু আহত হয়েছে। এ ছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশপাশের এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই ঘূর্ণিঝড় আঘাত হানে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিলজুড়ে কমপক্ষে ৪০টি কাঠামো ভেঙে গেছে।

সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন। মঙ্গলবার শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম ন্যাশভিলের একটি ছোট্ট পৌর বিমানবন্দরের বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এই ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হয়। এরপর ঘূর্ণিঝড়টি ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে যেখানে আরও মানুষ নিহত হয়।

এমনকি বজ্রপাতে বিদ্যুতের ঝলকানি ও ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্রও ধরা পড়েছ ভিডিওতে।

এদিকে ঘূর্ণিঝড়টি টেনেসিতে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটির ওপর প্রভাব ফেলেছে। ভোটগ্রহণ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। সুপার টিউসডে নামে খ্যাত এই ভোটাভুটিতে যে ১৪টি রাজ্য অংশ নিচ্ছে তার মধ্যে টেনেসি অন্যতম। সূত্র : পার্সটুডে

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি