যুক্তরাষ্ট্রে ফোবানার নতুন চেয়ারপারসন হিরো, নির্বাহী সচিব সাহেল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ছাবেদ সাথী, শিকাগো থেকে ফিরে: যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এক বছর মেয়াদি নতুন এ কমিটিতে ড. আহসান চৌধুরী হিরো (টেক্সাস) চেয়ারপারসন এবং নাহিদুল খান সাহেল (জর্জিয়া) এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গত রবিবার (৪ সেপ্টেম্বর), ইলিনয়স অঙ্গরাজ্যের স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ফোবানার ২০২২-এর বাৎসরিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব রেজা রহিম, নির্বাচন কমিশনার ডিউক খান এবং অভিষেক চক্রবর্তীর পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয় বলে জানান নির্বাচন কমিশনারবৃন্দ।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২২-২০২৩ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া), যুগ্ম এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর (নিউ ইয়র্ক), কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী মানিক (জর্জিয়া)। আউটস্টান্ডিং মেম্বাররা হলেন- রেহান রেজা (কানসাস), মকবুল এম আলী (ইলিনয়স), সাঈদ আহসান (ইলিনয়স), রবিউল করিম (পেনসিলভানিয়া), জসিম উদ্দিন (জর্জিয়া), মোহাম্মাদ এম রহমান জহির (ফ্লোরিডা), বাবুল হাই (ফ্লোরিডা) ও নুরুল আমিন (ভার্জিনিয়া)।
নির্বাচিত ১৬টি নির্বাহী সদস্য সংগঠন হলো যথাক্রেমে- বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ আমেরিকান অ্যাসোশিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি, ডিসি), বাংলাধারা, বাংলাদেশ কমিউনিটি অব গ্রেটার শিকাগো, বাংলাদশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন (টেক্সাস), বাইটপো, বাঙালি বয়েস কালচারাল অ্যাসোসিয়েশন ইঙ্ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা (বাই, ডিসি), বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (কানসাস), ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি (ভার্জিনিয়া), ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা, বাংলাদেশ থিয়েটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ কালচারাল সোসাইটি অব জর্জিয়া, বাংলাদেশ আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন অফ টেক্সাস, এবং বাংলাদশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।
আগামী ২০২৩ এবং ২০২৪ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে-বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস) ও বাংলাদেশ আমেরিকান অ্যাসোশিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি, ডিসি)।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি