যুক্তরাষ্ট্রে 'ফোবানা' সম্মেলনকে কেন্দ্র করে ভার্চুয়াল সভায় হট্টগোল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: তুমুল হট্টগোল আর বাক-বিতন্ডায় স্থগিত হয়েছে ভার্চুয়াল সভা। অধিকাংশ সদস্যের অসম্মতি সত্বেও ৩৫তম ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তন করার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)-এর নির্বাহী পরিষদের সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করেছে। গত বুধবার (১৬ জুন) নির্বাহী পরিষদ ও নিমন্ত্রণকারী কমিটির এক যৌথ বৈঠকে ৩৫তম ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তনকে কেন্দ্র করে তুমুল বাক-বিতন্ডার এক পর্যায়ে সভা মুলতবি ঘোষনা করা হয়। পরদিন বৃহস্পতিবার ফোবানা নির্বাহী পরিষদের চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৫তম ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তনের ঘোষনা দেন।
সংখ্যাগরিষ্ঠ নির্বাহী পরিষদের সদ্যস্যদের অসম্মতিতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশদের কাছে ব্যাপক পরিচিত ও ঐতিহ্যবাহী ফোবানা সম্মেলন তারিখ পরিবর্তন নিয়ে সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ফোবানার দায়িত্বশীল ও অভিজ্ঞ সদস্যা মনে করছেন দীর্ঘ ৩৪ বছর ধরে যুক্তরাষ্ট্রের লেবার ডে'র সপ্তাহান্তে (উইকেন্ড) এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। ফোবানার এ ঐতিহ্যকে বিনষ্ট করে সাম্মেলনের তারিখ পরিবর্তন করা মোটেও ঠিক নয়। বুধবারের ভার্চুয়াল সভায় এ বিষয়টি নিয়ে নিমন্ত্রণকারী কমিটির সদস্যদের সাথে নির্বাহী পরিষদের সদস্যদের বাক-বিতন্ডা হয়। সভায় চরম উত্তেজনা দেখা দিলে নির্বাহী পরিষদের চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী সভা মুলতবি ঘোষনা করতে বাধ্য হন। সভায় সম্মেলনের তারিখ পরিবর্তন নিয়ে ৩১ সদস্যের মধ্যে ১৯ জন সেপ্টেম্বরের পক্ষে রায় দেন আর বাকি ১২ জন নভেম্বরের পক্ষে।
কিন্তু আশ্চর্যের বিষয় ৩৫তম ফোবানা সম্মেলনের নিমন্ত্রণকারী কমিটির সদস্যরা নির্বাহী পরিষদের চেয়ারপার্সনের সাথে যোগসাজস করে একদিনের মধ্যেই সেপ্টেম্বরের ৩,৪ ও ৫ তারিখের পরিবর্তে নতুন তারিখ নভেম্বেরের ২৬, ২৭, ও ২৮ (শুক্র, শনি ও রোববার ২০২১) সম্মেলনের দিন ঘোষনা দেন। নতুন তারিখ উল্লেখ করে নতুন পোষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাহী পরিষদের সদ্যস্যদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়।
ফোবানার অন্যতম সদস্য টেক্সাস প্রবাসী হাসমত মোবিন জানান, গত বুধবার (১৬ জুন) নির্বাহী পরিষদ ও নিমন্ত্রণকারী কমিটির ভার্চুয়াল যৌথ সম্মেলনের তারিখ পেছানোর ঘটনাকে কেন্দ্র করে সভায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা দুঃখজনক। তিনি বলেন নভেম্বরে ফোবানা সম্মেলনের ব্যাপারে কোন সিদ্ধান্তি হয়নি। সভা মুলতবি ঘোষনা করা হয়েছে। তাহলে কিভাবে চেয়ারপার্সন নভেম্বরে ফোবানার তারিখ নির্ধারন করে ঘোষনা দেন তা কারো বোধগম্য নয়।
ফোবানার অন্যতম সদস্য ক্যানসাস প্রবাসী রেহান রেজা জানান, তিনি পুরো ভার্চুয়াল সভায় থাকতে পারেননি। তবে ঘটনাটি জানতে পেরেছেন। তিনি বলেন এটি নিঃসন্দেহে একটি অনৈতিক কাজ। ফোবানার ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
ফোবানার নির্বাহী সচিব মাসুদ রব চৌধুরী বলেন, ভার্চুয়াল সভা চলাকালীন সময়ে সদস্যদের মাঝে বাক-বিতন্ডা হয়েছে। এক পর্যায়ে চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী সভা মুলতবি ঘোষনা করতে বাধ্য হন। কিন্তু সভায় সম্মেলনের তারিখ পরিবর্তন নিয়ে ৩১ সদস্যের মধ্যে ১৯ জন সেপ্টেম্বরের পক্ষে রায় দেন আর বাকি ১২ জন নভেম্বরের পক্ষে। তারপরও কীভাবে সম্মেলনের তারিখ পরিবর্তন হলো তার কর্ণগোচরে নেই। সভায় কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানিয়ে শিগিগির তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি মিডিয়াতে পাঠাবেন।
ফোবানা নির্বাহী পরিষদের চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী বলেন, সভায় তেমন কিছুই ঘটেনি। যাই ঘটুক না কেন এটা ফোবানার আভ্যন্তরিন বিষয়। এটা সাংবাদিকদের জানার বিষয় না। তিনি বলেন, নির্বাহী পরিষদের চেয়ারপার্সন সকল প্রকার সিদ্ধান্ত নিতে পারেন সে ক্ষমতা তাকে সংবিধানেই দেওয়া হয়েছে। আর কারনের নিমন্ত্রণকারী কমিটির সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে তিনি সেপ্টেম্বরের ৩,৪ ও ৫ তারিখের পরিবর্তে নতুন তারিখ নভেম্বেরের ২৬, ২৭, ও ২৮ (শুক্র, শনি ও রোববার ২০২১) সম্মেলনের দিন ঘোষনা করেছেন। নিমন্ত্রণকারী কমিটি সেপ্টেম্বরের জন্য এখনো চূড়ান্তভাবে প্রস্তুত নন। তবে নভেম্বরে সম্মেলন হলে সেপ্টেম্বরের চেয়ে আরও বেশি সার্থক হবে বলে তিনি আশা করেছেন। সম্মেলনের তারিখ পেছানোর ঘটনায় ফোবানার ঐতিহ্য নষ্ট হয়নি। এর আগেও আটলান্টা ও ফ্লোরিডায় সম্মেলনের ক্ষেত্রেও তারিখ পরিবর্তন হয়েছিল।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি