যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের জরুরি 'সতর্কবার্তা'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে 'সতর্কবার্তা' জারি করেছেন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)। গত শনিবার (৩০ জুলাই) ফোবানা নেতৃবৃন্দের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত 'সতর্কবার্তা' জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মিলনমেলা ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিককালে একটি কুচক্রী মহলের অবাঞ্ছিত, অনৈতিক, সংবিধান বিরোধী কর্মকান্ড শুরু করেছেন। যা তাদের নজরে এসেছে।
গত ৩০ জুন ফোবানার কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভায় সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোট ও সম্মতিতে ফোবানা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে সাবেক আরও তিনজন নেতৃবৃন্দের সাথে সাবেক চেয়ারপারসন জাকারিয়া চৌধুরীকে ৫ বৎসরের জন্য বহিষ্কার করা হয়।
বর্তমানে জাকারিয়া চৌধুরীর সাথে মূল ফোবানার কোনো সম্পর্ক নেই বিধায় সকলকে জাকারিয়া চৌধুরীর সাথে ফোবানা সংক্রান্ত কোন বিষয়ে কোন যোগাযোগ অথবা লেনদেন থেকে বিরত থাকার আহবান জানান। ফোবানা কর্মকর্তারা উল্লেখ আইন মোতাবেক ফোবানার পক্ষ থেকে লিগ্যাল নোটিস (Cease and Desist) চিঠিও জাকারিয়া চৌধুরীকে পাঠানো হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি