৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ফের দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে ফের দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারী দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছে এক বাংলাদেশি যুবক। টেক্সাস অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে লিংক অ্যাভিনিউ-এর ২১০০ ব্লকে গত শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাড়ির ড্রাইভওয়েতে দুর্বৃত্তের এলোপাতারি গুলিতে নিহত হন বাংলাদেশি যুবক আসিফ ইমরান (২৬)। গত সোমবার (২৬ ডিসেম্বর) বিলম্বে এ খবর নিশ্চিত করেছেন টেক্সাসের বাসিন্দা নিহত যুবকের খালু ফেরদৌস বারী। জানা যায়, শনিবার রাত ৩টা ৩৩ মিনিটে আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিফ ইমরান। এর আগে একই এলাকা থেকে রাত ২টা ৪০ মিনিটে স্থানীয় পুলিশ কর্মকর্তারা একটি কল্যাণ চেকের আদেশ পেলে জবাব দিতে ঘটনাস্থলে পোঁছে এ হত্যাকান্ডটি দেখতে পান। আসিফকে কেন গুলি করে হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাইর থেকে ১৮টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আসিফের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামীদের ধরতে পুলিশি তদন্ত অব্যাহয় রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। হত্যাকান্ডে জড়িতদের ধরিয়ে দিতে অরেঞ্জে পুলিশ ইতোমধ্যে পুরুস্কারও ঘোষনা করেছেন। ইমরানের খালু ফেরদৌস জানান, আসিফ বাংলাদেশের বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে। আসিফ ১১ বছর বয়সে তার বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। ফেরদৌস আরও বলেন, আসিফ ইমরানের বিয়ের জন্য পারিবারিকভাবে মেয়ে দেখা হচ্ছিল। কী কারণে আসিফকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আসিফ ইমরানের মরদেহ সেখানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হলে সেখানেই দাফন করা হবে জানান ফেরদৌস বারী। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি