যুক্তরাষ্ট্রে একদিনে ১০৪৯ জনের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়ালো; আক্রান্ত ৯ লাখ ৩৫ হাজারের বেশি।
প্রাণঘাতী মহামারীতে একদিনে সর্বোচ্চ এক হাজার ৪৯ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে দেশটিতে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে; আক্রান্তের সংখ্যাও সোয়া লাখের বেশি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ নিউইয়র্ক, নিউজার্সি ও ক্যালিফোর্নিয়া। এদিকে, ইউরোপের দু’দেশ ইতালি আর স্পেনেও সংক্রমিত ব্যক্তির সংখ্যা লাখ ছাড়িয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় ৯২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্পেন; দেশটিতে করোনা পজিটিভ এক লাখ ৫ হাজারের মতো। আর ইতালিতে কিছুটা কমেছে মৃত্যুহার। বুধবার ৭২৭ জনের প্রাণহানির খবর জানিয়েছে রোম; আক্রান্ত এক লাখ ১০ হাজারের বেশি। বিশ্বজুড়ে একদিনেই করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ হাজার মানুষ। নতুন করে আক্রান্ত ৭৭ হাজারের মতো।
বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি