৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা সংস্কারের আহবান সিনেটর বার্নি স্যান্ডার্সের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা সংস্কারের আহবান সিনেটর বার্নি স্যান্ডার্সের
  নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যের সিনেটর বার্নি স্যান্ডার্স ইলন মাস্কের এইচ-১বি ভিসা প্রোগ্রামের পক্ষে দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন। এই বিতর্ক প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্পের সবচেয়ে উত্সাহী সমর্থকদের দুই শিবিরে বিভাজন তৈরি করেছে। বার্নি স্যান্ডার্স যিনি দীর্ঘদিন ধরে মার্কিন কর্মীদের মজুরি বৃদ্ধির পক্ষে কথা বলে আসছেন। ধনী প্রযুক্তি উদ্যোক্তা মাস্কের বিদেশি ভিসা ব্যবস্থার সমর্থনকে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি মূলত দেশটির শীর্ষ ধনীদের আরও বেশি লাভবান করে তোলে। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) স্ব-ঘোষিত ডেমোক্রেটিক সমাজতন্ত্রী স্যান্ডার্স একটি বিবৃতিতে বলেন,'ইলন মাস্ক ভুল বলছেন, যা তিনি মাস্কের প্ল্যাটফর্ম 'এক্স-এ প্রচার করেছেন। স্যান্ডার্স বলেন 'এইচ-১বি ভিসা প্রোগ্রামের মূল কাজ ‘সেরা এবং উজ্জ্বল’ কর্মী নিয়োগ করা নয়, বরং ভালো মজুরির মার্কিন চাকরিগুলোকে বিদেশ থেকে আসা নিম্ন মজুরির চুক্তিবদ্ধ শ্রমিক দিয়ে প্রতিস্থাপন করা। 'তারা যত সস্তায় শ্রমিক নিয়োগ করে, ধনকুবেররা তত বেশি মুনাফা করে।' মাস্ক এবং ট্রাম্প বর্তমানে এই প্রোগ্রামের পক্ষে একমত মনে হয়। তারা যুক্তি দেন যে, ভারতসহ বিভিন্ন দেশের কারিগরি দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগের সুবিধা রয়েছে, কারণ মার্কিন জনগণের মধ্যে এমন দক্ষতা সম্পন্ন কর্মীর অভাব রয়েছে। এই প্রোগ্রামটি প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে বেশ জনপ্রিয়। কোম্পানিগুলো এই ভিসার মাধ্যমে তুলনামূলক কম খরচে তাদের ব্যবসা বৃদ্ধি করতে পারে। তবে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র সমালোচনার মুখে পড়েছে, বিশেষত ট্রাম্পের নিজস্ব শ্রমজীবী সমর্থকগোষ্ঠীর কাছ থেকে, যারা সাধারণত স্যান্ডার্সের অবস্থানের সঙ্গে একমত। ভারমন্টের এই সিনেটর প্রশ্ন করে বলেন যে, মাস্কের সবচেয়ে পরিচিত কোম্পানিগুলোর একটি উদাহরণ তুলে ধরে বলেছেন, এমন প্রোগ্রামের ওপর নির্ভরতা কিভাবে দেশের কর্মীদের চাকরি রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলে। 'যদি সত্যিই মার্কিন প্রযুক্তি কর্মীদের অভাব থাকে, তাহলে টেসলা কেন এই বছর টেক্সাসের অস্টিনে তাদের কারখানায় ৭ হাজার ৫০০ এরও বেশি মার্কিন কর্মী যার মধ্যে অনেক সফটওয়্যার ডেভেলপার এবং ইঞ্জিনিয়ার ছিলেন ছাঁটাই করল, যখন তারা হাজার হাজার এইচ-১বি অতিথি কর্মী নিয়োগের অনুমোদন পেয়েছে?' । স্যান্ডার্স এই বিতর্কটি তার প্রস্তাবিত ন্যূনতম মজুরি বৃদ্ধির পক্ষে সমর্থন আদায়ে ব্যবহার করেন, যা বর্তমানে ৭.২৫ ডলারে স্থবির রয়েছে। 'কোনো কোম্পানির জন্য কখনোই বিদেশি কর্মী নিয়োগ করা মার্কিন কর্মীর চেয়ে সস্তা হওয়া উচিত নয় বলে উল্লেখ করেন স্যান্ডার্স। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি