৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে চীনের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে চীনের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৪

বিদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উতাহ রাজ্যের ব্রিস ক্যানিওন ন্যাশনাল পার্কের কাছে শুক্রবার চীনের পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও সর্বোচ্চ ১৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

উতাহ হাইওয়ে পেট্রল জানায়, পার্কে প্রবেশ পথ থেকে প্রায় সাত মাইল দুরে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ি যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে তাই জরুরি ভিত্তিতে রাস্তাটিতে অন্য যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তারা জানায়, বিখ্যাত এ পার্ক দেখতে যাওয়ার সময় ওই বাসে চালকসহ মোট ৩০ জন যাত্রী ছিল। টুইটার বার্তায় হাইওয়ে পেট্রল জানায়, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় চারজন নিহত এবং ১২-১৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এতে আরো ১০ জন সামান্য আহত হয়েছে।’

এ দুর্ঘটনার ব্যাপারে ওয়াশিংটনে চীনের দূতাবাস টুইটার বার্তায় জানায়, তারা এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে এবং দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের সহযোগিতায় কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে। উতাহ গভর্নর গ্যারি হার্ট এ মর্মান্তিক ঘটনায় দু:খ ও শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, প্রতি বছর প্রায় ১৫ লাখ পর্যটক যুক্তরাষ্ট্রের এ পার্ক দেখতে আসেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি