৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে 'বউ' খুঁজতে বিলোবোর্ডে বিজ্ঞাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে 'বউ' খুঁজতে বিলোবোর্ডে বিজ্ঞাপন
  নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বউ খুঁজতে বিলোবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন ৭০ বছর একাকী নিঃসঙ্গ গিলবার্টি নামের এক পুরুষ। তিনি নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে ত্যক্ত-বিরক্ত হয়ে অবশেষে সঙ্গী পেতে বড় বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন। আগে বিয়ে করেছিলেন। রয়েছে একটি সন্তানও। তবে ২০১৫ সাল থেকে ‘সিঙ্গেল’ তিনি। তাই একাকী নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে ত্যক্ত-বিরক্ত তিনি। তাই অভিনব এই উপায় বের করেছেন গিলবার্টি। দিয়েছেন বড় বিলবোর্ডে বিজ্ঞাপন। যাতে সপ্তাহে খরচ ৪শ’ ডলার। উদ্দেশ্য একটাই! যেকোন উপায়ে সঙ্গী পেতেই হবে। এ জন্য সপ্তাহে তিনি খরচ করছেন ৪শ’ ডলার। ২৯ এপ্রিল (সোমবার) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিলবোর্ডটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে। ইতোমধ্যে বিজ্ঞাপন দিয়ে বেশ সাড়া পাচ্ছেন গিলবার্টি। দুই সপ্তাহে ৪শ’টির বেশি ফোনকল পেয়েছেন তিনি। এ ছাড়াও ৫০টি ই-মেইল পেয়েছেন গিলবার্টি। জানা গেছে, এর আগে বিয়ে করেছিলেন প্রেম-প্রিয় গিলবার্টি। তার একটি সন্তানও রয়েছে। তবে ২০১৫ সাল থেকে ‘সিঙ্গেল’ তিনি। তাই সঙ্গী পেতে অভিনব এই উপায় বের করেছেন গিলবার্টি। প্রায় ২০ ফুটের বিলবোর্ডটিতে গিলবার্টির হাসিমুখের একটি ছবি আছে। সঙ্গে লেখা আছে কিছু বার্তা। যেখানে লেখা আছে, ‘গিলবার্টি একজন একাকী পুরুষ। অন্যত্র যেতেও রাজি তিনি। শুধু দরকার বিয়ের জন্য একজন নারীর!’ তবে তিনি আশাবাদী যে শীঘ্রই ‘মিস রাইট’ খুঁজে পাবেন। গিলবার্টি জানান, সঙ্গী হিসেবে ওই নারীকে বিশ্বস্ততা, সততা এবং আন্তরিকতায় পূর্ণ হতে হবে। এমন সঠিক ব্যক্তির জন্য যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় চলে যেতেও তিনি প্রস্তুত। এমনকি তিনি প্রয়োজন হলে যুক্তরাজ্যেও চলে যাবেন, যদি তিনি তার জীবনের ভালোবাসা খুঁজে পান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি