৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের উতাহ প্রদেশের একটি বাড়িতে সন্দেহভাজন এক ব্যক্তির গুলিতে শুক্রবার চার ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়।

সন্দেহভাজন লোকটিকে আটক করা হয়েছে। পুলিশ ও গণমাধ্যমের খবরে এ কথা জানায়। খবর এএফপি’র।

প্রাদেশিক রাজধানী সল্ট লেক সিটির শহরতলী গ্র্যান্টসভিল-এ হামলার ঘটনা ঘটে। গ্র্যান্ডসভিলের পুলিশ কর্মকর্তা রোন্ডা ফিল্ডস বলেন,‘ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ঐ বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করে।’

ফিল্ডস বলেন, পুলিশ আত্মীয় স্বজনকে খবর দেয় ও আহত ব্যক্তিকে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করে।

তিনি হতাহত ও হামলাকারি একই পরিবারের সদস্য কি-না সে সম্পর্কে গণমাধ্যমকে নিশ্চিত করে কিছু বলেননি।

উতাহ প্রদেশের গভর্ণর গ্রে হারভার্ট টুইটারে জানান,‘গ্র্যান্টসভিলের গত রাতের মর্মান্তিক ঘটনার খবর আমাদের হৃদয় ভেঙ্গে দিয়েছে। নিরীহ মানুষের প্রাণহানীর জন্য আমরা শোকার্ত।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি