যুক্তরাষ্ট্রে বিড়ালের 'মাংসখেকো' নারীর ১ বছরের কারাদণ্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: বিড়ালের মাংস রান্না করে খাওয়ায় এক নারীর এক বছরের কারাদণ্ড দিয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের আদালত। ২৭ বছর বয়সী ওই নারীর এ ধরনের কর্মকাণ্ড ‘জাতির জন্য লজ্জাজনক’ অভিহিত করেছেন আদালত।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, গত আগস্টে বাড়ির বাইরে ঘুরতে থাকা একটি বিড়ালকে হত্যা করেন অ্যালেক্সিস ফেরেল নামের ওই নারী। বিড়ালটি খাওয়ার সময় দেখে ফেলেন তাঁর প্রতিবেশীরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে চার হাত-পায়ে চতুষ্পদের মতো হাঁটতে এবং বিড়াল খেতে দেখেন।
পুলিশ কর্মকর্তার বডি ক্যামেরার ফুটেজে ওই নারীকে প্রশ্ন করতে শোনা যায়, ‘আপনি কী করেছেন? কেন বিড়ালটিকে হত্যা করেছেন?’
গত সোমবার স্টার্ক কাউন্টি কমন প্লিস কোর্টের বিচারক ফ্রাঙ্ক ফোর্চিওনে ফেরেলকে ‘জাতীয় লজ্জা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আপনি এই কাউন্টিকে, এই দেশকে লজ্জায় ফেলেছেন। তার চেয়ে বড় কথা, আপনি নিজেকেই ঘৃণিত করেছেন!’
বিচারক আরও বলেন, ‘আপনি সমাজের জন্য বিপজ্জনক। এটি আমার কাছে অত্যন্ত বীভৎস লেগেছে। কেউ কীভাবে একটি প্রাণীর সঙ্গে এমন আচরণ করতে পারে তা আমি কল্পনাও করতে পারি না! প্রাণীরা শিশুর মতো। এটি কতটা হতাশা, বিস্ময় ও ঘৃণার, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি জানি না কী কারণে কেউ বিড়াল খেতে চাইতে পারে!’
পশু নির্যাতনের গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ফেরেলকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক। ফেরেল এর আগেও চুরি এবং শিশু নির্যাতনের মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন। তাঁর ওই দুটি অপরাধের জন্য তাঁকে ১৮ মাসের পৃথক কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই দণ্ডের সঙ্গে এখন আরও এক বছরের কারাদণ্ড যুক্ত হবে।
ফেরেলের আইনজীবী স্টিফেন কানডেল বলেন, ফেরেল মাদকাসক্তিসহ বেশ কিছু সমস্যায় ভুগছেন। তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষায় সেটি উঠে এসেছে। সাজাভোগের পর তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বিস্ময়ের ব্যাপার হলো, সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায়ও এ ঘটনা প্রভাব ফেলেছিল। এ ঘটনা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স (ভাইস প্রেসিডেন্ট মনোনীত) দাবি করেছিলেন, স্প্রিংফিল্ডে হাইতিয়ান অভিবাসীরা স্থানীয় পোষা প্রাণী খেয়ে ফেলছে। পরে তদন্ত কর্মকর্তারা জানান, ফেরেল অভিবাসী নন। এ ঘটনার সঙ্গে ওই দাবির কোনো সম্পর্ক নেই। ফেরেল ওহাইওতে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালে ক্যান্টন ম্যাককিনলে হাইস্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি