৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বিজয় দিবসের আনন্দ বঞ্চিত লাখো বাংলাদেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে বিজয় দিবসের আনন্দ বঞ্চিত লাখো বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনার কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৫টি অঙ্গরাজ্যে বসবাসকারী লাখ লাখ প্রবাসী বাংলাদেশি এবারে প্রথমবারের মতো বিজয় দিবসের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় প্রবাসীদের প্রায় দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পরিচালনায় পূর্বের ন্যায় এবারে কোন বিজয় দিবসের কর্মসূচি গ্রহণ করেননি। করোনাভাইরাস শুরুর প্রথম দিকেই নিজেদের ও অন্যদের বাঁচাতে দেশটির ৫০ অঙ্গরাজ্যে গণজমায়াত নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বিজয় দিবস উদযাপনের আনন্দ কেড়ে নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সবকিছুর মতোই মানুষের আনন্দকেও থামিয়ে দিয়েছে মহামারি করোনাভাইরাস। সংক্রমণের ভয়ে এখন বাঙালিয়ানা আর বাঙালির রঙিন সাংস্কৃতিক চর্চার কথা বলছে না কেউ। প্রথম দফা করোনাভাইরাসের আতঙ্ক কেটে ওঠার পর মানুষ কেবল বাইরে বের হতে শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আবার সবকিছু থেকে গেছে। গোটা যুক্তরাষ্ট্রে প্রায় চার লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি নিজ নিজ ঘরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া এখন আর কেউ ঘরের বাইরে যাচ্ছেন না। নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর আবারও ভুতরে নগরীতে পরিণত হয়েছে। অফিস আদালতসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই প্রবাসীরা স্ত্রী সন্তান নিয়ে ঘরে বসেই দিন কাটাচ্ছেন। সীমিত কিছু সংখ্যক মানুষ যারা অতি প্রয়োজনীয় বিভিন্ন দপ্তরে কাজ করেন শুধু তারাই কর্মস্থলে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধুষ্যিত অঙ্গরাজ্য নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া, জর্জিয়া, কানেকটিকাট এবং ওয়াশিংটন ডিসি'র প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠান আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রতি বছরেই মহা ধুমধামে বিজয় দিবস পালন করে থাকেন কিন্তু করোনাভাইরাসের ফলে এবারে কোন আয়োজন তারা করছেন না। তবে ছোটখাটো ভার্চুয়াল অনুষ্ঠান করতে পারেন বলে উল্লেখ করেছেন আয়োজকবৃন্দ। প্রতিবছর শুধু নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেই প্রায় অর্ধশত মঞ্চে বিজয় দিবস পালন করে থাকেন প্রবাসীরা। আয়োজকরা বাধ্য হয়েই এ ধরনের অনুষ্ঠানের কোন আয়োজন করেননি। তবে কিছু সংখ্যক সংগঠন ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি