৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে আসা পর্যটকদের জন্য ২৫০ ডলারের ‘ভিসা সততা ফি’র প্রস্তাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে আসা পর্যটকদের জন্য ২৫০ ডলারের ‘ভিসা সততা ফি’র প্রস্তাব

 

মিনারা হেলেন: পর্যটক, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের এখন যুক্তরাষ্ট্রে অ-অভিবাসী ভিসায় প্রবেশের সময় ২৫০ ডলার ফি দিতে হতে পারে।

আইন সংস্থা এনভয় গ্লোবাল-এর মতে, প্রেসিডেন্ট ট্রাম্প যে ‘বিগ, বিউটিফুল’ ব্যয় বিলটি স্বাক্ষর করেছেন, তাতে এই নতুন শর্ত অন্তর্ভুক্ত হয়েছে এবং এটি শুধুমাত্র সেই দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অ-অভিবাসী ভিসা প্রয়োজন। এই ‘ভিসা ইনটেগ্রিটি বা সততা ফি’ কবে থেকে আদায় শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

আইন অনুযায়ী, ২০২৬ সাল থেকে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে এই ফি বাড়তেও পারে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এই ফি’র চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করবেন।

যদি কোনো ভিসাধারী ভিসার শর্ত মেনে চলেন, তবে এই ফি ফেরত পাওয়ার সুযোগ থাকবে। তবে যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অনুমোদন দেওয়া হবে না, তারা এই ফি দিতে হবে না।

তবে আইন বলছে, এই ফি আদায় অবশ্যই করতে হবে, তা মওকুফ করা যাবে না এবং এটি ভ্রমণকারীর আগমন ও প্রস্থানের রেকর্ড ‘ফর্ম আই-৯৪ ফি’-এর অতিরিক্ত হিসেবে দিতে হবে।

ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ ফর্ম আই-৯৪-এর ফিও ৬ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলারে উন্নীত করেছে। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকসহ নানা আন্তর্জাতিক বড় ইভেন্টের আগে এই নতুন ফি ভ্রমণ পরিকল্পনায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

৩ জুলাই এক বিবৃতিতে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও জিওফ ফ্রিম্যান বলেন, 'যুক্তরাষ্ট্রের ভ্রমণ অবকাঠামো ও নিরাপত্তা উন্নয়নের জন্য এই আইন একটি বড় পদক্ষেপ। বিমান চলাচল ও কাস্টমস-ইমিগ্রেশনে বোল্ড বিনিয়োগ ভ্রমণকারীদের অভিজ্ঞতায় বাস্তব পরিবর্তন আনবে।'

তিনি আরও বলেন, 'ভ্রমণ ব্যবস্থায় এসব চতুর বিনিয়োগের বিপরীতে বিদেশি পর্যটকদের ওপর অতিরিক্ত ফি আর ‘ব্র্যান্ড ইউএসএ’তে কাটছাঁটএগুলো মেনে নেওয়া কঠিন। যুক্তরাষ্ট্রকে বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত করতে এবং আসন্ন বিশ্বকাপ ও অলিম্পিককে কাজে লাগাতে হলে আরও স্মার্ট নীতিমালা ও আইন পরিবর্তনের প্রয়োজন।'

এই নতুন শর্ত এমন এক সময়ে আসছে, যখন ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে এবং অভ্যন্তরীণ অভিযান ও বিতাড়ন তৎপরতা বাড়িয়েছে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।সিএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি