যুক্তরাষ্ট্রে ৬ বছরের মুসলিম শিশু হত্যাকারী সেই বাড়ির মালিকের কারাগারে মৃত্যু

ইমা এলিস: ২০২৩ সালের অক্টোবরে ইসলাম বিদ্বেষমূলক হামলায় ৬ বছরের এক মুসলিম শিশুকে হত্যা ও তার মাকে আহত করার দায়ে দণ্ডিত ইলিনয় অঙ্গরাজ্যের এক বাড়ির মালিক কারাগারে মৃত্যুবরণ করেছেন। তিনি মাত্র কয়েক মাস আগেই ৫০ বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
৭৩ বছর বয়সী জোসেফ চুবা বৃহস্পতিবার (২৪ জুলাই) ইলিনয় কারা কর্তৃপক্ষের হেফাজতে মৃত্যুবরণ করেন বলে গতকাল শনিবার উইল কাউন্টি শেরিফ অফিস নিশ্চিত করেছে।
চলতি বছরের শুরুর দিকে চুবাকে ছয় বছর বয়সী ওয়াদী আলফায়ুমি-কে হত্যার দায়ে এবং তার মা হানান শাহীন-কে আহত করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ওই হামলার মূল প্রেক্ষাপট ছিল তাদের ইসলাম ধর্মবিশ্বাস।
চুবার এই মৃত্যু এমন এক সময়ে ঘটলো, যখন গত এপ্রিল মাসেই একজন বিচারক তাকে ৫৩ বছরের কারাদণ্ড দেন।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিচারিক প্রক্রিয়ায় চুবা হত্যা এবং ঘৃণাজনিত অপরাধের ধারায় দোষী সাব্যস্ত হন। আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হয়। গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার সময় চুবা তার বাড়িতে ওয়াদী ও তার মাকে কক্ষ ভাড়া দিয়েছিলেন। বিচার চলাকালে শাহীন নিজে সাক্ষ্য দেন এবং তার আতঙ্কিত ৯১১ কল, রক্তাক্ত ঘটনাস্থলের ছবি ও পুলিশের ভিডিও উপস্থাপন করা হয়। জুরি বোর্ড মাত্র ৯০ মিনিটের মধ্যেই রায় ঘোষণা করে।
তবে চুবার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি