যুক্তরাষ্ট্রে ২ কংগ্রেস সদস্য করোনাভাইরাসে আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলা প্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দেশটির কংগ্রেসের দুই সদস্য। বৃহস্পতিবার (১৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভায় ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় মারিও ডিয়াজ-ব্যালার্ট এবং উটাহ থেকে নির্বাচিত ডেমোক্রেট সদস্য বেন ম্যাকঅ্যাডামস বর্তমানে ভাইরাস সংক্রমণে চিকিৎসাধীন আছেন বলে সংবাদে জানানো হয়।
বুধবার (১৭ মার্চ) কংগ্রেস সদস্য মারিও ডিয়াজ ব্যালার্টের অফিস সূত্রে এক বিবৃতিতে জানানো হয়,জ্বর ও মাথা ব্যথার পরিপ্রেক্ষিতে তাকে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে ভাইরাস সংক্রমণের অস্তিত্ব পাওয়া যায়। তবে তিনি কীভাবে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয় নি।
অন্য দিকে বুধবার কংগ্রেস সদস্য বেন ম্যাকঅ্যাডামস এক টুইটবার্তায় জানান, তিনিও করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি স্বেচ্ছায় নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
এ দিকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভার হুইপ স্টিভ স্ক্যালিস এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে যাচ্ছেন।
বিবৃতিতে তিনি জানান, কংগ্রেস সদস্য মারিও ডিয়াজ ব্যালার্টের সঙ্গে এর আগের সপ্তাহে তিনি দীর্ঘ বৈঠক করেছিলেন। এ কারণে সতর্কতার জন্য তিনি কোয়ারেন্টিনে যাচ্ছেন।
অপরদিকে মিসৌরি থেকে নির্বাচিত প্রতিনিধি সভার রিপাবলিকান দলীয় সদস্য অ্যান ওয়েগনার জানিয়েছেন, কোনো লক্ষণ না থাকলেও সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত এক রোগীর সঙ্গে সাক্ষাত হওয়ায় তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টিইনে যাচ্ছেন।
করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে কংগ্রেসে নিযুক্ত চিকিৎসকের সূত্রে জানানো হয়, আক্রান্ত দুই কংগ্রেস সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি ওই কংগ্রেস সদস্যদের সঙ্গে যোগাযোগে যাওয়া সদস্যদের পরীক্ষা করে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি