৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৭টি সন্তানের জন্ম দিলেন মহিলা ! ভাইরাল ছবি !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে ১৭টি সন্তানের জন্ম দিলেন মহিলা ! ভাইরাল ছবি !

বাংলাপ্রেস ডেস্ক: ভারতে একসঙ্গে ১০০ পুত্রের জননী হয়েছিলেন রাজমাতা গান্ধারী৷ একশো না হলেও, এ যুগে একসঙ্গে ১৭ সন্তানের জন্ম দিলেন এক মার্কিন মহিলা! এবং আশ্চর্যজনক ভাবে এরা প্রত্যেকেই ছেলে৷ কি, চমকে যাচ্ছেন তো? চমকানোর মতো বিষয়ও বটে৷ কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মার্কিন নিবাসী ক্যাথরিন ব্রিজের অন্তঃসত্ত্বা অবস্থার ছবি৷ এবং জন্মের কয়েক মাস পর তাঁর ১৭টি শিশুর ছবি৷ যে ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল৷ অনেকেরই প্রশ্ন, বাস্তবে সত্যি কি এমনটা সম্ভব? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রকাশ্যে এসেছে এমন এক সত্য, যা দেখে-শুনে-পড়ে চক্ষুচড়ক গাছ হয়ে গিয়েছে ওই নেটিজেনদেরই৷

জানা গিয়েছে, ৩০ মে রিচার্ড ক্যামেরিন্টা ডে নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করেন৷ যেখানে তিনি দাবি করেন, ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করেছেন মার্কিন নিবাসী ক্যাথরিন ব্রিজ৷ তিনটি ছবি দিয়ে রিচার্ড জানান, একই সঙ্গে ১৭টা শিশুর জন্ম দিয়েছেন ক্যাথরিন৷ এবং এরা প্রত্যেকেই ছেলে৷ তিনটি ছবির, প্রথমটিতে ক্যাথরিনকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেলেও, বাকি দুটি ছবিটিতে তাঁর ১৭টি শিশুকে দেখা যায়৷ এবং রিচার্ডের এই পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়৷ পোস্টটি ৩৩ হাজারের মতো শেয়ার হয়৷ নেটিজেনদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়৷ এবং তথ্য তালাশ করতে গিয়ে বেরিয়ে আসে আসল সত্য৷

জানা গিয়েছে, এই ছবিটি দিয়ে প্রথম খবর করে ‘ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট’ নামের একটি ওয়েবসাইট৷ ফেক নিউজ বা ভুয়ো খবর করার জন্য যারা বিশেষ ভাবে জনপ্রিয়৷ আরও জানা গিয়েছে, খবরটির সঙ্গে অন্তঃসত্ত্বা মহিলার যে ছবিটি দেওয়া হয়েছে, সেটিও এডিটেড৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি