৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৫ মিনিটেই করোনাভাইরাসের পরীক্ষা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ১৫ মিনিটেই করোনাভাইরাসের পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাত্র ১৫ মিনিটে তা শনাক্ত করার পরীক্ষা করতে সক্ষম একটি কিট তৈরির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন যুক্তরাষ্ট্রে। লক্ষাধিক আক্রান্ত হওয়ার পর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে কিট তৈরির অনুমতি দিয়েছে দেশটির সরকার। এটি তৈরি করবে অ্যাবট ল্যাবরেটরিজ নামের প্রতিষ্ঠান। অ্যাবট ল্যাবরেটরিজ জানায়, জরুরি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ বিভাগ তাদের এই অনুমতি দিয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আগামী সপ্তাহে এই কিট সরবরাহ করার জন্য বলা হয়েছে। মলিকিউলার পদ্ধতিতে করোনা পরীক্ষার কিট প্রস্তুত করছে অ্যাবট ল্যাবরেটরিজ। হাসপাতালের বাইরেও যাতে এই কিট ব্যবহার করা যায়, তাই আকারে ছোট বানানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাবট। কোম্পানিটি জানায়, আগামী সপ্তাহে প্রতিদিন ৫০ হাজার কিট সরবরাহ করতে পারবে তারা। এই কিট ভাইরাসে জিন খুঁজবে। এতে পলিমেরাজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) প্রযুক্তি ব্যবহার করা হবে, যা ইতোমধ্যে বাজারে রয়েছে। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ বিভাগ একডজনের বেশি সংস্থাকে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিয়েছে। দিনে যাতে চার হাজার স্যাম্পল পরীক্ষা করা যায়, সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। পর্যবেক্ষকদের মতে, দ্রুত পরীক্ষা করার বন্দোবস্ত থাকায় জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ তেমন ব্যাপক আকার নিতে পারেনি। আর এই সুযোগ না থাকার ফলেই ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা বলছেন, দ্রুত চিহ্নিত না করতে পারলে সংক্রমণ ঠেকানো মুশকিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বারবার বলে আসছে, করোনা আক্রান্তদের শনাক্ত করতে যত বেশি সম্ভব পরীক্ষা করতে হবে। অর্থাৎ যত বেশি মানুষের লালারসের নমুনা পরীক্ষা করা যাবে, জানা যাবে সংক্রমিত হয়েছেন কিনা, তত তাড়াতাড়ি তাদের আইসোলেশনে রাখা যাবে। তাতে কমবে সংক্রমণের মাত্রা। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি