১০ মে ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন ৫ অবৈধ প্রবাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন ৫ অবৈধ প্রবাসী
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন পাঁচ অবৈধ বাংলাদেশি অভিবাসী। তাদের নিয়ে শনিবার দুপুরে একটি বিশেষ ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। যুক্তরাষ্ট্র ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র এটি নিশ্চিত করেছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ প্রবাসীদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসাবে যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে পাঁচজন অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়। গ্রিফন এয়ার মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য চার্টার আমেরিকান বিমান সংস্থা। সম্প্রতি একই ধরনের চার্টার বিমানে ভারতের ৭ শতাধিক, পাকিস্তানের ৩৫ ও নেপালের ৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে কুমিল্লার একজন, নোয়াখালীর দুজন, চট্টগ্রামের একজন ও সিলেটের একজন রয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি