৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন আলী রীয়াজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন আলী রীয়াজ

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নিয়মিত ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান তিনি।

গত ২ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজ পেশাগত কাজে যুক্তরাষ্ট্র সফরে যান। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে ‘বাংলাদেশের মূল সংবিধান এবং পরে সংশোধনীর মাধ্যমে জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করে রাজনীতি ও সমাজে বিভেদ তৈরি করা হয়েছে’— এ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন।

অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন। যার মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। মেয়াদকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ করে জুলাই জাতীয় সনদ তৈরি করে।

২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একাধিক সুপারিশ সরকারের কাছে জমা দেয়। যার ভিত্তিতে গত ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে সরকার।

১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

বুধবার (১৯ নভেম্বর) সকালে অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্র সফরের সময় আমার বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত কিছু কাজ ছিল এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। সফরকালে ১৩ নভেম্বর আমাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি