১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম
শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল

বাংলাপ্রেস ডেস্ক:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

রণধীর জয়সওয়াল উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার আইনি কাঠামো এবং প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারেই এই বিষয়ের সুরাহা করা হবে।


তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয়, সে অনুযায়ীই এগিয়ে নেয়া হবে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে, জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’

এরপর এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে, কারণ তিনি ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হয়েছেন। এ বিষয়ে ভারতের সরকারের অবস্থান কী?


জবাবে জয়সওয়াল আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত প্রশ্নটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় বিষয়। বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেয়া হবে।’

ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নও করেন সাংবাদিকেরা। কোনো ব্যক্তিকে নিজ দেশে প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এখন আপনি আমাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটি কারিগরি ও আইনি প্রশ্ন করছেন। আমি আগেই বলেছি, এটি সম্পূর্ণ আইনি বিষয় এবং সে অনুযায়ীই বিষয়টি দেখা হবে। স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এটি একটি কারিগরি বিষয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে পরে আপনাদের জানাব।’

এদিন ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়টিও উঠে আসে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমি আগের প্রেস ব্রিফিংয়ে কথা বলেছি। এ মুহূর্তে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। তাই অনুগ্রহ করে আমার আগের বক্তব্য দেখুন।’

এ ছাড়া নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে জয়সওয়াল বলেন, ‘উত্থাপিত এই নির্দিষ্ট বিষয়টি সম্পর্কে আমার কাছে এখন কোনো নতুন তথ্য নেই। এ বিষয়ে কোনো তথ্য থাকলে আমরা আপনাদের জানাব।’

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি