যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের 'অমর একুশে' উদযাপন ২১ ফেব্রুয়ারি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন করেছে। আগামী ২১ ফেব্রুয়ারি রবিবার ভার্চুয়াল এ অনুষ্ঠান দুপুর ১২টা (নিউ ইয়র্ক সময়)ও রাত ১১টা (বাংলাদেশ সময়) শুরু হবে এবং চলবে কয়েক ঘন্টা।যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যের গুনী ব্যক্তিবর্গ, লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী ও সাংস্কৃতিপ্রেমীরা সরাসরি যোগ দেবেন এ অনুষ্ঠানে।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মাইনুদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি থাকবেন মিশিগান ষ্টেট সিনেটর পল ওজনো, জিমিকার্টার ফাউন্ডেশনের সভাপতি জ্যাশন কার্টার ও বঙ্গবন্ধু পরিষদের অন্যতম সদস্য ড. মামুন শেখ। যুক্তরাষ্ট্রের লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী ও সাংস্কৃতিপ্রেমীরা বিভিন্নভাবে বিদেশিদের বন্ধুদের সামনে বাংলাদেশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহীন।
অনুষ্ঠানে থাকবে অমর একুশের পটভূমিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রভাব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিশ্লেষণ। আলোচনায় অংশ নেবেন স্থানীয় কবি লেখক সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি